নাটোরে যুব গন ছাত্র শ্রমিক অধিকার পরিষদের মশাল মিছিল
নাটোর প্রতিনিধি-গন অধিকার পরিষদ এর সভাপতি ডাকসুর সাবেক সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে যুব, গন, ছাত্র, শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে মশাল মিছিল বের করা হয়।মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরাই কানাইখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের সভাপতি, বুলবুল আহম্মেদ,সাধারণ সম্পাদক, সোহাগ ইসলাম,যুব অধিকার নেতা ইফতেকার শাওন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিশির মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন ডাকসুর সাবেক ভিপি ও গন অধিকার এর সভাপতির উপর গতকাল যে ন্যাকারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ এবং জাতীয়পার্টিকে নিষিদ্ধের জোর দাবী জানাচ্ছি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































